ঈদে রাঁধতে পারেন উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ঝালের পোলাও

জীবনযাপন ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ১৭:৪২আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৭:৪২

ভাতের চাল ও ছোলা দিয়ে রান্না করা দারুণ মজাদার একটি আইটেম হচ্ছে ঝালের পোলাও। উত্তরাঞ্চলের নওগাঁ জেলার ভীষণ জনপ্রিয় পদ এটি। ঈদ উপলক্ষে আইটেমটি রান্না করে ফেলতে পারেন। অতিথিরা প্রশংসা করবেই। রেসিপি জেনে নিন।

চুলায় শুকনা প্যান বসিয়ে ৩ কাপ ভাতের চাল লালচে করে ভেজে নিন। ভাজার পর ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাঝারি আঁচে তেল গরম করে এক কাপ পেঁয়াজ কুচি, তিন স্টিক দারুচিনি, দুটো তেজপাতা, চারটি লবঙ্গ, ১ চা চামচ কালো গোলমরিচ, একটি স্টার মসলা ও দুটো কালো এলাচ দিন। ৬/৭টি কাঁচা ও পাকা মরিচের বোঁটার অংশ কিছুটা ভেঙে দিয়ে দিন। কয়েকটি শুকনা মরিচও দিয়ে দিন। নেড়েচেড়ে ভেজে নিন সবকিছু। পেঁয়াজে বেরেস্তার মতো রঙ চলে আসলে দের চা চামচ আদা বাটা ও দেড় চা চামচ রসুন বাটা দিয়ে নাড়ুন। মসলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিন দেড় টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, ২ চা চামচ হলুদের গুঁড়া, ২ চা চামচ ধনিয়ার গুঁড়া, ২ চা চামচ ভাজা জিরার গুঁড়া, ১ টেবিল চামচ গরম মসলার গুঁড়া ও স্বাদ মতো লবণ। ভালো করে নেড়েচেড়ে কষান। সামান্য পানি দিয়ে সময় নিয়ে নাড়ার পর তেল আলাদা হয়ে গেলে দেড় কেজি মুরগির মাংসের টুকরা দিয়ে দিন। মাংস ছোট টুকরা করবেন। মসলার সাথে মাংস কষিয়ে নেওয়ার পর লবণ দিয়ে সেদ্ধ করে রাখা দেড় কাপ ছোলা দিয়ে দিন। ঢেকে ও নেড়ে কষিয়ে নেওয়ার পর পর্যাপ্ত পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিন। এই পর্যায়ে দিয়ে দিন ভেজে ও ধুয়ে রাখা চাল। তিন কাপ চালের জন্য ৬ কাপ ফুটন্ত পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে গেলে কিছুক্ষণ দলে রেখে পরিবেশন করুন মজাদার ঝালের পোলাও। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান