বিজয় দিবসে প্রকাশিত হচ্ছে সাইয়েদ জামিলের বই

সাহিত্য ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ১১:২৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১১:৩১

বিজয় দিবসে প্রকাশিত হচ্ছে সাইয়েদ জামিলের বই ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে কবি, গীতিকার ও শিশুসাহিত্যিক সাইয়েদ জামিলের নতুন কবিতার বই ‘আমি তোমাকে স্মরণ করি স্বরচিত কবিতায়’। বইটি প্রকাশ করছে সৃজনশীল প্রকাশনা সংস্থা নাগরী প্রকাশ।

নাগরী প্রকাশের কর্ণধার সুফি সুফিয়ান বলেন, আমাদের দেশে বইয়ের ব্যবসা মূলত বইমেলাকেন্দ্রিক। আমরা অবশ্য সারা বছরই কমবেশি সৃজনশীল বই প্রকাশ করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার বিজয় দিবস উপলক্ষ্যে প্রকাশ করছি সাইয়েদ জামিলের কবিতার বই। আশা করছি বইটি আশানুরূপ বিক্রি হবে।

বিজয় দিবসে বই প্রকাশের প্রসঙ্গে সাইয়েদ জামিল বলেন, আমাদের দেশে সাধারণত বইমেলাতেই বই বের হয়। আমি এই ‘বইমেলাপ্রথা’ ভাঙার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। ইতোপূর্বে আমার বই ঈদ, পূজা, বৈশাখসহ ভালোবাসা দিবসেও প্রকাশিত হয়েছে। আমি চেয়েছি উৎসবগুলোতেও মানুষের হাতে বই পৌঁছাক। ঈদ, পূজা, বিজয় দিবস ইত্যাদি উপলক্ষ্যে আমাদের দেশে সিনেমা এবং গানের অ্যালবাম বের হবার রেওয়াজ দীর্ঘদিনের। সম্প্রতি এই ধারায় বইও যুক্ত হলো।

‘আমি তোমাকে স্মরণ করি স্বরচিত কবিতায়’ বইটির প্রচ্ছদ এঁকেছেন সাইফ সিরাজ। কার্টিস পেপারে মুদ্রিত সাড়ে তিন ফর্মার বইটির মূল্য ২০০ টাকা। 

//জেডএস//
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি