আমীন আল রশীদের ‘জীবনানন্দের মানচিত্র’

সাহিত্য ডেস্ক
০১ এপ্রিল ২০২১, ১১:৫১আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১১:৫১

একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আমীন আল রশীদের দীর্ঘ অনুসন্ধানের ফসল ‘জীবনানন্দের মানচিত্র’। এতে রয়েছে জীবনানন্দ দাশের ৫৫ বছরের ঘটনাবহুল জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন স্থানের সচিত্র বিবরণ। দুর্লভ অনেক ছবির সাথে রয়েছে জীবনানন্দের কাল ও বর্তমান সময়ের তুলনামূলক আলোচনা।

বাংলাদেশ ও ভারতের যেসব জায়গায় কবি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছিলেন, সেসব জায়গা এখন কোন অবস্থায় আছে; সেখানে জীবনানন্দের কোনো স্মৃতি আছে কিনা; তার জন্মস্থান ও অন্যান্য বিষয় নিয়ে যেসব বিতর্ক বা সংশয় রয়েছে, তাও উঠে এসেছে এই বইতে। পুরো বইটি মূলত জীবনানন্দের ৫৫ বছরের একটি অ্যালবাম।

জীবনানন্দের জীবনীকার প্রভাতকুমার দাশের তত্ত্বাবধান এবং গবেষক গৌতম মিত্রর পরামর্শে লিখিত এ্ই বইটি প্রকাশ করেছে ‘ঐতিহ্য’। বইমেলায় প্যাভিলিয়ন নম্বর ৬। প্রচ্ছদ এঁকেছেন তাপস কর্মকার। ২৩৮ পৃষ্ঠার বইটির মূল্য ৫৮০ টাকা।

/জেডএস/
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম