রাবি ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ১৯:৫৬আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:৫৯
image

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর রাত ১২টার মধ্যে নির্বাচিত প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে ভর্তির জন্য কোনওভাবেই বিবেচিত হবে না। পছন্দক্রম পূরণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মেধাক্রম অনুসারে প্রথম নির্বাচন তালিকা আগামী ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। প্রথম প্রকাশিত মেধা তালিকার শিক্ষার্থীদের ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,ভর্তির সময় প্রার্থীকে পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র,বিষয় পছন্দক্রম ফরমের প্রিন্ট কপি,এস.এস.সি./সমমান ও এইচ.এস.সি./সমমান পরীক্ষার মূল মার্কশিট,এইচ.এস.সি. মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) পাওয়া যাবে।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম