'ডাকসু নির্বাচনের জন্য গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতি শক্তিশালী করা প্রয়োজন'

ঢাবি প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১৪:৫৩আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫:০০

ডাকসু নির্বাচনের জন্য গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতি আরও শক্তিশালী করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকসু নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, 'ডাকসু গতিশীল নেতৃত্ব, দক্ষ মানবসম্পদ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। দীর্ঘ তিন দশক পর যখন ডাকসু নির্বাচন হলো, হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ সব মিলিয়ে প্রায় সাড়ে তিনশ বিদগ্ধ, একেবারে তরুণ, বুদ্ধিদীপ্ত শিক্ষার্থী তারা বিভিন্ন নেতৃত্বে কাজ করেছিল। এবং বিভিন্ন ইন্টারেকশনের মধ্যে দিয়ে তাদের দক্ষতা অর্জনের সুযোগ হয়েছে। সেটি খুবই প্রত্যাশিত একটি বিষয়। এটি (ডাকসু নির্বাচন) আয়োজনের জন্য সকল মহলের সহযোগিতা থাকা যেমন প্রত্যাশিত, তেমনিভাবে পুরো জাতীয়ভাবে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার একটি সংস্কৃতি সেটিও আরও শক্তিশালী করা খুব জরুরি। গণতান্ত্রিক মূল্যবোধ সংস্কৃতির চর্চা -এটি আপনারা আরও ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন। কিন্তু এটি অনেক সময় বড় আকারে ধাক্কা খায়। ফলে সবকিছু বিবেচনায় নিয়েই এধরনের বড় আকারের কর্মপ্রয়াস গ্রহণ করতে হয়।

তাহলে কি এই বিষয়গুলো কম আছে বা নেই-এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "ডাকসু নির্বাচন বিশাল একটি কর্মযজ্ঞ, এটি সম্পাদনের জন্য সর্বমহলের সহযোগিতা, কমিটমেন্ট থাকা উচিত। আরেকটি হলো গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতি আরও শক্তিশালী করা প্রয়োজন।"

/এমএস/এমএস/
সম্পর্কিত
হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান, ঢাবি ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ
হাম পরিস্থিতি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনে ডাকসুর আপত্তি, সপ্তাহ বিলম্বে ঢামেকে স্থাপন 
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী