ক্যানসারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

জবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ১৬:০০আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৬:০০

বোন ম্যারো ক্যানসারে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোজীনা পারভীন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক মাস ধরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, ‘রোজীনার আগে সুগারে সমস্যা ছিল, প্রেশার ছিল, হার্টে সমস্যা ছিল। কিন্তু ওনার বোন ম্যারোতে যে সমস্যা সেটা তার পরিবারের ও কেউ জানতো না, আমরাও জানতাম না, এমনকি নিজেও জানতেন না। হঠাৎ উনি যখন দুর্বল হয়ে প্রায় সেন্সলেসের মতো হয়ে গেছেন, তখন ওনাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর এই সমস্যার কথা জানা যায়। তখন আর চিকিৎসা দেওয়ার তেমন সুযোগ হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মহিউদ্দিন বলেন, ‘আমাদের বড় বোন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকর্মী অধ্যাপক ড. রোজীনা পারভীন আপা ইন্তেকাল করেছেন। ওনার জানাজা আজ জোহরের নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ওনার গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। উনি আমার শিক্ষক পাইকগাছা কলেজের সানাউল্লাহ স্যারের বড় মেয়ে।’

শিক্ষিকার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে বিভাগের শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রোজীনা পারভীন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, এক বোন, সহকর্মী, শিক্ষার্থী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম