ক্লাসে ঢুকে শিক্ষিকাকে হেনস্তা, বিশ্ববিদ্যালয় ছাত্র বহিষ্কার

রাবি প্রতিনিধি
২৯ জুন ২০২২, ১৬:৪০আপডেট : ২৯ জুন ২০২২, ১৬:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ক্লাস চলাকালে শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় আশিক উল্লাহ নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশিক উল্লাহ দীর্ঘদিন ধরে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করছে। বিভিন্ন সময়ে সে শিক্ষক-শিক্ষার্থীদের হত্যার হুমকি দিয়েছে। আজ সে আইন বিভাগের ক্লাস রুমে অধ্যাপক আসমা সিদ্দিকাকে হেনস্তা করে। এর পরিপ্রেক্ষিতে এবং শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ, শান্তি বজায় রাখার স্বার্থে শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেটে রিপোর্ট অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার সকালে চতুর্থ বর্ষের ক্লাস চলাকালে ইমপ্রুভমেন্টের কথা বলে ক্লাসে প্রবেশ করেন মাস্টার্সের শিক্ষার্থী আশিক উল্লাহ। কিন্তু তার কোনও ইমপ্রুভমেন্ট ছিল না। ক্লাসের শেষের দিকে ওই শিক্ষিকাকে বিব্রত করার জন্য অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে তিনি ক্লাস থেকে বের হতে গেলে ওই ছাত্র দরজা লাগিয়ে তাকে মারার জন্যও ঔদ্ধত্য হন। পরে শিক্ষার্থীরা তাকে ক্লাস রুমে আটকে রেখে শিক্ষিকাকে নিরাপদে উদ্ধার করেন। একইসঙ্গে শিক্ষার্থীরা আশিক উল্লাহকে বিভাগের অফিসে আটকে রাখেন। দুই ঘণ্টা পর প্রক্টরের কাছে তুলে দেওয়া হয়। 

পরে বিভাগের শিক্ষার্থীরা তার ছাত্রত্ব বাতিলের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের