ইডেন ছাত্রলীগের ১৪ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাবি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ০৭:০৫আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৮:২৪

গত ২৫ সেপ্টেম্বর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে’ ইডেন কলেজ ছাত্রলীগের ১৪ নেত্রীকে বহিষ্কার করে ছাত্রলীগ। বুধবার (২৩ নভেম্বর) রাতে তাদের ওপর থেকে সেই বহিষ্কারাদেশ তুলে নিয়েছে সংগঠনটি। 

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ প্রত্যাহার করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা এবং সূচনা আক্তারের উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর সংগঠনকে ব্যাবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিট বাণিজ্যের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ছিল কলেজ ক্যাম্পাস। দুই বার মুখোমুখি অবস্থান ও মারামারির ঘটনাও ঘটে দুই পক্ষের। এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের ‘শৃঙ্খলা ভঙ্গের দায়ে’ এদের বহিষ্কার করা হয়েছিল।

/ইউএস/
সম্পর্কিত
ইডেন কলেজে রাজনীতি বন্ধে ‘গুপ্ত রাজনীতির’ অভিযোগ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ
ইডেন কলেজের কম্পিউটার অপারেটরের ঝুলন্ত লাশ উদ্ধার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের