কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও নামফলক ভাঙচুর

কুবি প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৪, ২৩:০৯আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২৩:০৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে থাকা তাঁর নামফলক ভাঙচুর করা হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরের পর  সোমবার (৫ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার পদত্যাগের পর মিছিল করতে করতে আসছিলেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় লোকজন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বিএনপির অন্যান্য নেতা ছিলেন। তারা প্রথমে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বঙ্গবন্ধুর ছবি ও নামফলক ভাঙচুর করেন। এরপর প্রশাসনিক ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের কিছু অংশ ভেঙে ফেলেন। সেইসঙ্গে ভাস্কর্যের গলায় জুতার মালা ঝুলিয়ে রাখা হয়। মধ্যরাত পর্যন্ত ভাস্কর্যটি ভাঙার চেষ্টা করা হয়। তবে এখনও তা অক্ষত আছে।

এ ছাড়া ছাত্রদল নেতাদের উপস্থিতিতে একটি মিছিল বের করা হয়। সেটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে শুরু হয়। মিছিলটি শহীদ মিনার হয়ে বঙ্গবন্ধু হলের সামনে আসা। মিছিল থেকে কয়েকজন নেতাকর্মী কাদামাটি দিয়ে বঙ্গবন্ধু হলের নাম মুছে ফেলেন। পরে হলের নামফলকে লেখা হয় ‘বিজয়- ২৪।’

পাশাপাশি ছাত্রদলের নেতা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ডরমেটোরিতে তল্লাশি চালান সেকশন অফিসার ও সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম মাজেদকে মারার জন্য। পরবর্তীতে তারা জানতে পারেন রেজাউল ইসলাম অনেক আগেই বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেছেন।

এ ব্যাপারে ছাত্রদলের শাখা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা সেখানে উপস্থিত ছিলাম। বিশ্ববিদ্যালয়ে আমাদের সঙ্গে অনেকে ঢুকেছিল। এখন কে বা কারা এসব ভাঙচুর করেছে, সেটা বলতে পারছি না। আমরা চাই, আমাদের কেউ যাতে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকুক।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘শুনেছি কিছু বহিরাগত ছেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও নামফলক ভাঙচুর করেছে। আমরা এই বিষয়টি খতিয়ে দেখবো। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সব পক্ষকে এক হয়ে কাজ করতে হবে।’

/এএম/
সম্পর্কিত
আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেছে জামায়াত?
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি
বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর ‘উপজেলার মানচিত্র’ আঁকলেন ইউএনও
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের