ক্যাম্পাসের কাউকেই উপাচার্য হিসেবে চান ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৫

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এখনও পদটি খালি পড়ে আছে। ফলে স্থবিরতা বিরাজ করছে প্রতিটি কার্যক্রমে। তাই দ্রুত নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চেয়ে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে সমবেত হয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান; বসন্তের কোকিলেরা হুঁশিয়ার সাবধান; ভাড়া করা ইবির ভিসি, মানি না মানবো না; উড়ে এসে জুড়ে বসা, ইবির ভিসি মানি না; দুর্দিনে ছিলেন যারা, ইবির ভিসি হবেন তারা; এক দফা এক দাবি, আমার ক্যাম্পাস আমার ভিসি’ লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। কোনও লেজুড়বৃত্তিক রাজনৈতিক দলের হাতে তুলে দিতে চাই না। এই স্বাধীন দেশে স্বৈরাচারী শেখ হাসিনার কোনও এজেন্টকে উপাচার্য হিসেবে চাই না। স্বাধীন দেশে কোনও এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা এমন একজন ভিসি চাই, যিনি আমাদেরকে বুঝবেন এবং আমাদের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবেন।

আরও বলেন, এমন কাউকে ভিসি হিসেবে চাই, যিনি আন্দোলনে আমাদের সমর্থন দিয়েছেন। ক্যাম্পাসের বাইরের কেউ এসে আমাদের এখানে উড়ে এসে জুড়ে বসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো। তাই আমাদের দাবি, আমাদের ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষক উপাচার্য হিসেবে এসে আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করবে। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কাউকে ভিসি হিসেবে চাচ্ছি আমরা।

/এফআর/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের