এবার সাত কলেজের অধিভুক্তি বাতিলের আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৪, ১৮:০২আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২১:১৭

আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিল না করলে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝোলানোর আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এসময় ‘শোনো ভাই শোনো বোন, ঢাবির কোনও শাখা নেই’, ‘অধিভুক্তির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘অধিভুক্তি বাতিল করো, ঢাবিকে মুক্ত করো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালে আমরা প্রথম সাত কলেজ অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু শেখ হাসিনা সরকার ও তৎকালীন ভিসি অধ্যাপক আখতারুজ্জামান আমাদের এ দাবি মেনে নেননি। এখন সাত কলেজের শিক্ষার্থীরাও আলাদা হতে চায়। তাহলে আবার কেন তাদের অধিভুক্তই রাখা হচ্ছে। আমাদের মেয়েদের জন্য হলে সিট নেই। মেয়েদের হল নির্মাণের চিন্তা না করে তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতর সাত কলেজের জন্য আলাদা ভবন করার কথা বলে।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুর ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন থেকে সাত কলেজকে আলাদা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তাদের টনক নড়ছে না। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, সাত কলেজকে নাকি ঢাবির অধিভুক্তই রাখা হবে। আবার তাদের জন্য নাকি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে আলাদা প্রশাসনিক করা হবে। আমরা তাদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ঢাবি ক্যাম্পাসে যদি একটি ইটও গাঁথা হয়, সেটা হবে মেয়েদের হলের জন্য অন্য কারো জন্য না।’

/ইউএস/
সম্পর্কিত
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
বিশ্বকাপ ফাইনালে ঢাবি ক্যাম্পাসে নিয়ন্ত্রিত থাকবে বহিরাগত প্রবেশ
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
সর্বশেষ খবর
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু