এবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এলেন ছাত্রশিবিরের সভাপতি-সম্পাদক

শাবিপ্রবি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৪, ১৭:২২আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৭:২২

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছেন শাখা ছাত্রশিবির সভাপতি ও সাধারণ সম্পাদক। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় ‘ছাত্রশিবির শাবিপ্রবি’ নামের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

ওই পোস্টে জানানো হয়, শাবিপ্রবির ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আছেন তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন। তারা মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্যের কাছে ১৩টি বিষয়ে ৫২ দফা দাবি উল্লেখ করে স্মারকলিপি দিয়েছেন। মনোয়ার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ এবং মাসুদ রানা তুহিন একই বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘আমাদের কমিটি সব সময় নিয়মতান্ত্রিকভাবে হয়ে থাকে। চলতি বছরের জানুয়ারিতে এ কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিও আছে, সময়-সুযোগমতো তা প্রকাশ করা হবে।’

গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে দলীয় ব্যানারে ‘আপাতত’ কোনও রাজনৈতিক কার্যক্রম না চালানোর নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। এ ব্যাপারে জানতে চাইলে তারেক মনোয়ার বলেন, ‘আমরা ব্যানারভিত্তিক শোডাউন, মিছিল, মিটিং আপাতত করবো না। ছাত্ররাজনীতির বিষয়ে আহ্বান থাকবে তা সংস্কার করা। শাবিপ্রবিতে দলীয় ব্যানারে শোডাউন বা কর্মসূচি করতে নিষেধ করা হয়েছে, কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কার্যক্রম পরিচালনা করবো। দলীয় ব্যানারে আমরা কোনো কার্যক্রম পরিচালনা করব না।’

এর আগে গত সেপ্টেম্বরে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের পরিচয় জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি। এরপর ওই কমিটির সাধারণ সম্পাদকের নামও প্রকাশ্যে আসে। এরপর একে একে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে প্রকাশ্যে আসছে ছাত্রশিবিরের কমিটি।

/এএম/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম