ইউল্যাবে আন্তবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৫

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) দশম আন্তবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘ভাষার অস্ত্রায়ন এবং সামাজিক-রাজনৈতিক পরিবর্তন’— প্রতিপাদ্যে দুদিনব্যাপী (১৯ ও ২০ ডিসেম্বর) এই প্রতিযোগিতার আয়োজন করে ইউল্যাবের ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ (ডিইএইচ)।

শুক্রবার (২০ ডিসেম্বর) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ। অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, স্বীকৃতি সনদ এবং অর্থ পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় সেরা গবেষণাপত্র পুরস্কার পেয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফনান বিনতে হেলাল এবং রানারআপ গবেষণাপত্র পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাফফাতুন জিনান। 

এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাংস্কৃতিক প্রযোজনা ‘ফ্রডস অব ট্রান্সলেশন’ এবং রানারআপ পুরস্কার অর্জন করেছে ইউল্যাব পরিবেশিত ‘ওয়ার্ডস টু লিভ বাই’ নাটক।

ইউজিসির চেয়ারম্যান বলেন, ‘আমি শিক্ষার্থীদের সাহস এবং বুদ্ধিমত্তার জন্য কৃতজ্ঞ। তোমরা তরুণরা অত্যন্ত সাহসী এবং মেধাবী— যা আমরা জুলাই-আগস্ট আন্দোলনের সময় প্রত্যক্ষ করেছি। তোমাদের কারণেই আমরা একটি নতুন দেশের জন্ম দেখেছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব বোর্ড অফ ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক সামসাদ মর্তূজা, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ স্কুলের ডিন অধ্যাপক কায়সার হক, ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজের প্রধান আরিফা গণি রহমান এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বছর প্রতিযোগিতার প্রথম দিনে ঢাকাসহ ছয় জেলার ২৬টি বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক গবেষণাপত্র উপস্থাপন করে। দ্বিতীয় দিন সাতটি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।

এছাড়া এ বছর মূল উপজীব্য নিয়ে বিভিন্ন বিষয়ের উপস্থাপনা করে। যার মধ্যে বেশিরভাগ ছিল জুলাই-আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে।

/এমকেএইচ/ইউএস/
সম্পর্কিত
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও