আবাসনের দাবিতে কাঁথা-বালিশ নিয়ে ক্যাম্পাসে অবস্থান জবি শিক্ষার্থীদের

জবি প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫, ১৯:৪০আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৯:৪০

অস্থায়ী আবাসন সুবিধা নিশ্চিতসহ তিন দফা দাবিতে  কাঁথা-বালিশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

প্রতক্ষদর্শীরা জানান, রবিবার (২০ এপ্রিল) বিকালে ২০২২-২৩ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিউটের শিক্ষার্থী শের আলী কাঁথা-বালিশ নিয়ে অবস্থান কর্মসূচিতে বসেন। ‎পরে আরও কয়েকজন শিক্ষার্থী তার সঙ্গে যোগ দেন।

‎সরেজমিন দেখা যায়, এই শিক্ষার্থী নিজ বাসা থেকে কাঁথা ও বালিশ নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সেখানে শুয়ে পড়েন। পরে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচিতে অবস্থান নেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলোর মধ্যে রয়েছে — ‎১. ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

‎‎২. এক সপ্তাহের মধ্যে দুটি হলের কাজ শুরু করতে হবে এবং এক বছরের মধ্যেই শেষ করতে হবে (বাণী ভবন ও হাবিবুর রহমান হল)।

‎৩. এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।

‎এবিষয়ে শের আলী বলেন, ‘হল নাই, খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই গ্যাস নাই। এত কিছু নাই এর মধ্যে কোথায় যাবো আমি। এজন্য কাঁথা-বালিশ নিয়ে এখানে অবস্থান কর্মসূচিতে বসেছি। আমার সঙ্গে কেউ থাকুক কিংবা না থাকুক, আমি একাই তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থানে আছি। তিন দফা দাবির কোনও দৃশ্যমান কিছু না হলে আমি এখানে এভাবেই অবস্থান করবো।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন, ‘কেউ প্রতিবাদ স্বরূপ আন্দোলন করলে তো আমরা বাধা দিতে পারি না। তবে আমরা শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করবো। আমাদের কাজ চলমান আছে। শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছি। তাদের এটাও বুঝতে হবে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের