ধর্ম নিরপেক্ষতা মানে সহাবস্থান, ধর্মহীনতা নয়: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৪:৪০আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২০:৫৩

ধর্ম প্রতিমন্ত্রী প্রতিটি ধর্মের মানুষের সহাবস্থানকেই ধর্মনিরপেক্ষতা বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, ‘ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, এটা হচ্ছে সহাবস্থান। আমি যেভাবে স্বাধীনভাবে ধর্ম পালন করি, ঠিক সেভাবে অন্য ধর্মের লোকজনও যাতে তাদের ধর্মীয় কাজগুলো পালন করতে পারেন তার নিরাপত্তা দেওয়াই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা।’

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের নিজ দফতরে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ে কোনও ধরনের অনিয়ম হতে দেবো না। এজন্য যা যা করা দরকার তাই করবো। মন্ত্রণালয়ের নামের সার্থকতা যাতে থাকে সেভাবে কাজ করবো।’

এসময় হজ যাত্রীদের হজ পালন নিশ্চিত করা নিজের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।

মত বিনিময় সভায় রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ