কাদেরকে ২০ ডিসেম্বরই ভর্তির পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৫:১১আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৬:৪৪

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে গত বছর ২০ ডিসেম্বরই হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সোমবার (৪ মার্চ) সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া একথা বলেন।

তিনি বলেন, ‘গত ২০ ডিসেম্বর ওবায়দুল কাদের ডাক্তার দেখাতে এখানে এসেছিলেন। সেদিন পরীক্ষা করে দেখা যায় তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। সে সময় আমরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে তিনি বলেছিলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের পর এসে ভর্তি হবেন। তবে নির্বাচনের পর তিনি আসেননি।’
ডা. কনক কান্তি বলেন, ‘সোমবার তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে। এর আগে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ শেঠি বলেন, ওবায়দুল কাদের সর্বোচ্চ চিকিৎসা পেয়েছেন। এই চিকিৎসা চালিয়ে গেলে ভালো ফল পাওয়া যেতে পারে।’
শনিবার (২ মার্চ) রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। পরে তাকে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগে চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের অধীনে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়।

আরও পড়ুন:

ওবায়দুল কাদের চোখ মেলে তাকিয়েছেন: বিএসএমএমইউ উপাচার্য

কাদেরকে দেখতে বিএসএমএমইউ-তে প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদেরকে দেখে গেলেন রাষ্ট্রপতি ও স্পিকার

‘ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে’

আশঙ্কামুক্ত নন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক, সিঙ্গাপুরে নেওয়া হবে

অসুস্থ হয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

‘ওবায়দুল কাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে’

কাদেরের খোঁজ নিতে বিএসএমএমইউ-তে নেতাকর্মীদের ভিড়, কর্তৃপক্ষের না

কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

 

/টিওয়াই/ইউআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম