ভ্যাকসিন না নিয়ে কেউ হলে উঠতে পারবেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৪ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৪

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে উঠতে হলে করোনা প্ররিরোধক ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন না নিলে কোনও শিক্ষার্থীকে হলে উঠতে দেওয়া হবে না। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) এই তথ্য জানান।

তিনি বলেন, ‘ভ্যাকসিন না নিয়ে আবাসিক হলে কেউ উঠতে পারবেন না। কেউ ভ্যাকসিন না নিতে চাইলে যৌক্তিক মেডিক্যাল কারণ থাকতে হবে।’

উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই তথ্য জানান। ভার্চুয়াল এ প্রেস ব্রিফিংয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী জানান, সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষক ও শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।  দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ মে থেকে হল খুলে দেওয়া হবে। আর ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে পাঠদান শুরু হবে। 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল তেমন নেই। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হলে উঠতে হলেও ভ্যাকসিন নিতে হবে।’

তিনি আরও জানান, খুলে দেওয়ার জন্য সব বিশ্ববিদ্যালয়েরই প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে হলের অবকাঠামো সংস্কার করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান পরিচালিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন-

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠক

২৪ মে’র আগে কোনও পরীক্ষা নয়

হল খোলা ও সরাসরি ক্লাস শুরুর তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা দেখতে বললেন প্রধানমন্ত্রী

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী