লাল-সবুজ খামের পতাকা গিনেস রেকর্ডসের স্বীকৃতির অপেক্ষায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৩:১৩আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৩:১৩

একটির পর একটি লাল-সবুজ খাম সাজিয়ে বানানো হয়েছে পতাকা, যাকে বলা হয় ইনভেলপ মোজাইক ফ্ল্যাগ। হাতে বানানো লাল-সবুজ খাম দিয়ে তৈরি বাংলাদেশের এই জাতীয় পতাকার আয়তন ২৪০ বর্গমিটার। এখন এটি সবচেয়ে বড় ইনভেলপ মোজাইক ফ্ল্যাগ হিসেবে গিনেস রেকর্ডের স্বীকৃতির অপেক্ষায়। এই উদ্যোগের শিরোনাম করা হয়েছে ‘দুর্নিবার বাংলাদেশ’।

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে মেঝেতে প্রদর্শন করা হচ্ছে এই পতাকা। পতাকাটির দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১২ মিটার। উদ্যোক্তারা জানান, এটি তৈরি করতে লেগেছে ১৬ হাজার খাম। এর মধ্যে ১০ হাজারের বেশি সবুজ খাম ও পাঁচ হাজারের বেশি লাল খাম। এটি তৈরিতে সময় লেগেছে পাঁচ ঘণ্টারও বেশি। ‘আগ্রহ’ নামের একটি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে।

লাল-সবুজ খামের পতাকা গিনেস রেকর্ডসের স্বীকৃতির অপেক্ষায়

সবচেয়ে বড় আকৃতির পতাকা হিসেবে এটি নতুন রেকর্ড করেছে জানিয়ে এর উদ্যোক্তা বলেছেন, এখন শুধু গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে এটির অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৪ জুলাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, করোনা মহামারির কারণে পৃথিবীর গতি থমকে গেলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ রকম উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় পতাকার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আমাদের জন্য অহংকার ও গৌরবের হবে, যা জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করবে, মর্যাদা সমুন্নত রাখবে।

লাল-সবুজ খামের পতাকা গিনেস রেকর্ডসের স্বীকৃতির অপেক্ষায়

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।

উল্লেখ্য, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘লার্জেস্ট ইনভেলপ মোজাইক (ফ্ল্যাগ)’ বা ‘খাম দিয়ে তৈরি সর্ববৃহৎ পতাকা’ বিভাগে ২০১৯ সালের ১৬ ডিসেম্বর খাম দিয়ে ৬০ বর্গমিটারের বাংলাদেশের পতাকা বানিয়ে রেকর্ড করেছিলেন ঢাকার তরুণ ইমরান শরীফ।

/ইউআই/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী