বড় চালানে এলো সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২১, ১১:২০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৩:১২

চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৪ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মহামারিকালে চীন থেকে দেশে আসা করোনা প্রতিরোধী টিকার এটাই সবচেয়ে বড় চালান।

এই টিকা আসার ফলে চীনের উপহারের ১১ লাখ ডোজসহ সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা পেলো বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা শামসুল হকসহ অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরে এই টিকা গ্রহণ করেন।
ডা শামসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, এবারের চালানে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা এসেছে। এগুলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতাধীন কোল্ড স্টোরেজে রাখা হয়েছে।

সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।

চীন সরকারের উপহার হিসেবে ১২ মে ৫ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে। সিনোফার্মের টিকার ওটাই ছিল প্রথম চালান। পরে ১৩ জুন উপহার হিসেবে আরও ৬ লাখ ডোজ টিকা আসে।

উপহারের এই ১১ লাখ ডোজ টিকা আসার পর জুলাই মাসে সিনোফার্মের টিকার আরও ছয়টি চালান আসে। এর মধ্যে ৩ জুলাই রাতে ১০ লাখ ডোজ, ৪ জুলাই সকালে ১০ লাখ ডোজ, ১৭ জুলাই রাত পৌনে ১২টায় ১০ লাখ ডোজ এবং ওইদিনই দিবাগত রাত ৩টায় আরেকটি ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর মাসের শেষদিকে ২৯ এবং ৩০ জুলাই আরো ৩০ লাখ ডোজ টিকা এসেছে। পরের মাসে ১০ আগস্ট ১৭ লাখ ডোজ, ১২ আগস্ট ১৭ লাখ ডোজ, ১৩ আগস্ট ১০ লাখ ডোজ এবং ২০ লাখ ডোজ টিকা এসেছে। চলতি মাসে এটাই ছিল সিনোফার্মের টিকার প্রথম চালান।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু করে সরকার। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা প্রয়োগ করা হচ্ছে।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান