টিকা প্রদানে দক্ষিণ এশিয়ায় পেছনের সারিতে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৩:৩৫আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৭:১৮

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গত দুই মাসে করোনা প্রতিরোধক টিকা কার্যক্রমে ভালো অগ্রগতি হয়েছে। তবে বাংলাদেশ এক্ষেত্রে এখনও বেশ পিছিয়ে আছে। দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে লাল-সবুজের অবস্থান সাত নম্বরে। কেবল আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের ‘মোড় পরিবর্তন: ডিজিটাইজেশন ও সেবানির্ভর উন্নয়ন’ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

জানা যায়, গত মাস (সেপ্টেম্বর) পর্যন্ত বাংলাদেশে প্রতি ১০০ জনের মধ্যে ১৪ জন কমপক্ষে একডোজ টিকা পেয়েছেন। অন্যদিকে ভুটান ও মালদ্বীপের ৬০ শতাংশ মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে। ভারতে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ১৫ শতাংশ মানুষ।

করোনা প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম (ফাইল ছবি)

প্রতিবেদনটিতে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে দেশটির অর্থনীতি আরও চাঙা হতে পারে। তবে তা নির্ভর করছে মূলত টিকা দেওয়ার গতির ওপর। 

বিশ্বব্যাংকের ইঙ্গিত, করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি আবার উচ্চ প্রবৃদ্ধির দিকে যাচ্ছে। চলতি অর্থবছরে (২০২১-২২) মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

করোনা প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম (ছবি: সাজ্জাদ হোসেন)

সংস্থাটির ধারণা, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগামী অর্থবছরে (২০২২-২৩) আরও বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে। 

চলতি অর্থবছরের জাতীয় বাজেটে সরকার জিডিপিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ।

/জিএম/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী