বাংলাদেশকে ২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেবে রোমানিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২১, ০৯:৫১আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫:৪৪

বাংলাদেশকে উপহার হিসেবে দুই লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা প্রদানের ঘোষণা দিয়েছে রোমানিয়া।

শুক্রবার (৮ অক্টোবর) রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠককালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কু এ কথা জানান। 

এ সময় ড. মোমেন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে রোমানিয়ার জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের কৃতজ্ঞ।

রোমানিয়া ও বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে ড. মোমেন দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অব্যাহত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। আগামী দিনগুলোতে দুদেশের পারস্পারিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখার প্রশ্নে রোমানিয়ার সমর্থন প্রত্যাশা করেন। 

এছাড়া বাংলাদেশ থেকে রোমানিয়ায় দক্ষ ও অদক্ষ জনশক্তি প্রেরণের সম্ভাব্যতা নিয়েও উভয় পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। তারা দুদেশের শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মতি প্রকাশ করেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বাংলাদেশে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, আলোচনা হবে কী নিয়ে
সর্বশেষ খবর
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার