মানবদেহে ট্রায়ালের নৈতিক অনুমোদন পেলো বঙ্গভ্যাক্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৭:৪৫ আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৮:১৭

গ্লোব বায়োটেক লিমিটেডের প্রস্তুতকৃত করোনার টিকা বঙ্গভ্যাক্সের হিউম্যান ট্রায়ালের নৈতিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন। তিনি বলেন, ‘গ্লোব বায়োটেককে ফেজ-১ ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী তারা এর ট্রায়াল পরিচালনা করবেন।’ ড. রুহুল আমিন আরও বলেন, ‘আমাদের এ সংক্রান্ত যে কমিটি রয়েছে সেই কমিটি ট্রায়ালের নৈতিক অনুমোদন দিয়েছে। এখন তারা ওষুধ প্রশাসন অধিদফতরে আবেদন করবে।’

গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, তারা এখন ওষুধ প্রশাসন অধিদফতরে হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করবেন। অধিদফতরের অনুমোদন পেলেই মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু করবে গ্লোব বায়োটেক। ওষুধ প্রশাসন অধিদফতরে কবে নাগাদ আবেদন করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা আবেদন করবো। অনুমোদন পেলেই আমরা হিউম্যান ট্রায়ালে যাবো।’

প্রসঙ্গত, গ্লোব বায়োটেক দাবি করে আসছে যে বঙ্গভ্যাক্স অতি সংক্রমণশীল ডেল্টাসহ করোনাভাইরাসের সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর। প্রতিষ্ঠানটির দাবি, বানরের শরীরে (অ্যানিমেল ট্রায়াল) যে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে, তার ফলাফলে এর কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে।

গত অক্টোবরে ড. মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেছিলেন,  বঙ্গভ্যাক্স নিরাপদ এবং কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে প্রতীয়মান হয়েছে। চূড়ান্ত ফলাফলে এই টিকাটি ডেল্টাসহ অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। বুস্টার ডোজ হিসেবেও বঙ্গভ্যাক্স দেওয়া যাবে।

ড. মহিউদ্দিন বলেন, ‘এ টিকাটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এক ডোজেই অ্যানিমেল ট্রায়ালে কার্যকর অ্যান্টিবডি পাওয়া গেছে। আর এই টিকা ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মাস এবং মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে।’

আরও পড়ুন: সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর ‘বঙ্গভ্যাক্স’, দাবি গ্লোবের

/এসও/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
রিকশায় চড়ে ঢাকা ঘুরলেন ওটিলিয়া, বিদায়ের আগে বললেন যা
রিকশায় চড়ে ঢাকা ঘুরলেন ওটিলিয়া, বিদায়ের আগে বললেন যা
দোকান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ
দোকান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা