বিএসএফের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভারতে বিজিবির প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ২১:৫৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২১:৫৫

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী‌ বিএসএফের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে। আগামীকাল (৫ ডিসেম্বর) ভারতে রাজস্থানের জয়সালমারে বিএসএফের প্যারেড ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন তারা। শনিবার রাতে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল বিকালে ঢাকা থেকে রওনা দিয়ে কলকাতা ও নয়াদিল্লি হয়ে আজ (৪ ডিসেম্বর) বিকালে জয়সালমার বিমানবন্দরে পৌঁছায় প্রতিনিধি দলটি। বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। 

বিজিবি মহাপরিচালকের এই সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আস্থা ও সুসম্পর্ক জোরদার, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

জানা গেছে, বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিডব্লিউডব্লিউএ) আমন্ত্রণে বিজিবি সীমান্ত কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও বিজিবি মহাপরিচালকের পত্নী সোমা ইসলাম বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সংগঠনটির কার্যক্রম পরিদর্শন করবেন। আশা করা হচ্ছে, এর মাধ্যমে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার ছাড়াও উভয় সংগঠনের কল্যাণমূলক উদ্যোগ ও সফলতা সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময়ের ফলে বিজিবি ও বিএসএফ পরিবার পারস্পরিকভাবে লাভবান হবে।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম