আজও শনাক্তের হার ৫ শতাংশের বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২২, ১৭:২৪ আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৭:৩০

টানা তৃতীয় দিনের মতো করোনায় নতুন শনাক্ত এক হাজারের ওপর। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ৮ জানুয়ারি সকাল ৮টা) করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৫৮৬টি। তাতে শনাক্ত হয়েছেন এক হাজার ১১৬ জন। শুক্রবার ছুটির দিন হওয়ায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা গত দুদিনের তুলনায় কম হলেও শনাক্তের হার ৫ শতাংশ ছাড়িয়েছে।

এর আগে শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর  ২০ হাজার ২০৪টি নমুনা পরীক্ষার বিপরীতে এক হাজার ১৪৬ জন শনাক্তে তথ্য জানিয়েছিল। অপরদিকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন এক হাজার ১৪০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার পাঁচ দশমিক ৭৯ শতাংশ। শুক্রবার এ হার ছিল পাঁচ দশমিক ৬৭ শতাংশ। অর্থ্যাৎ শনাক্তের হার ৫ শতাংশ পার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা প্রায় পৌনে ছয় শতাংশে পৌঁছেছে।

অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া এক হাজার ১১৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। মারা যাওয়া ওই নারীর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের।সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তাকে নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট ২৮ হাজার ৯৯ জন মারা গেলেন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৫৮৬টি আর পরীক্ষা হয়েছে ১৯ হাজার ২৭৫টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৮১৫টি।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮০ লাখ ৭৭ হাজার ৯৯৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৭১ হাজার ৮১৬টি।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৬ শতাংশ।

/জেএ/এমআর/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
জেলহত্যা দিবস আজ  
জেলহত্যা দিবস আজ  
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
শ্রমিক আন্দোলন দমনে সেই পুরোনো পথেই পুলিশ?
শ্রমিক আন্দোলন দমনে সেই পুরোনো পথেই পুলিশ?
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা