সার্চ কমিটিতে প্রস্তাবিতদের থেকেই সিইসি ও ইসি নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯

রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী সংগঠনের প্রস্তাবিত তালিকা থেকেই প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ দেন। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।

সিইসিসহ অন্যান্য কমিশনারের নিয়োগের তথ্য যাচাই করে দেখা গেছে, সার্চ কমিটির কাছে যেসব নাম প্রস্তাব করা হয়েছে তাদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পেশাজীবী সংগঠন সার্চ কমিটির কাছে যেসব নাম প্রস্তাব করেছে গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তা প্রকাশ করা হয়। ওই তালিকায় ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছিল। এরপর আরও ডজনখানেক নাম সার্চ কমিটির কাছে জমা পড়েছিল বলে জানা গেছে।

ওই তালিকা পর্যালোচনা করে দেখা গেছে- প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নাম রয়েছে ৪৯ নম্বরে। এছাড়া ৩২২ জনের তালিকার ২৬১ নম্বরে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ২৩৬ নম্বরে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, ১৫৪ নম্বরে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আলমগীর এবং ১৪৪ নম্বরে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমানের নাম রয়েছে।

প্রস্তাবিত এসব নামের বাইরের কাউকেও সিইসি বা অন্যান্য কমিশনার নিয়োগের সুপারিশ করার এখতিয়ার ছিল সার্চ কমিটির।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের