চিকিৎসা নিতে বিএসএমএমইউতে পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৯

রক্তচাপজনিত সমস্যা থাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন স্বাস্থ্য পরীক্ষা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছিলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহমানের চেম্বারে যান। বিষয়টি বিএসএমএমইউ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং চিকিৎসকের পরামর্শে এ সময় পররাষ্ট্রমন্ত্রীর ইকো-কার্ডিওগ্রাম ও রক্ত পরীক্ষা করা হয়। বুধবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।

সূত্রটি জানায়, হার্ট ফেইলিউর বিভাগের একজন চিকিৎসক এবং অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের একজন অধ্যাপক মন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার চার দিনের সফরে নয়া দিল্লি যাওয়ার কথা ছিল ড. মো‌মেনের। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয় বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
চার দশক পর জাতিসংঘের সভাপতির আসনে বসছে বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ 
সর্বশেষ খবর
১১৫০ টাকার কাজের জন্য চাইলেন ৭০ হাজার, সেই তহশিলদারকে শোকজ
১১৫০ টাকার কাজের জন্য চাইলেন ৭০ হাজার, সেই তহশিলদারকে শোকজ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
বৈষম্য বা পণ্যের মাপে সুপেয় পানিকে অপবিত্র না করি 
বৈষম্য বা পণ্যের মাপে সুপেয় পানিকে অপবিত্র না করি 
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের