পর্যবেক্ষক থাকা না থাকার বিষয়টি নির্বাচন কমিশনের: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ১৭:১১আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৭:৩৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক থাকা না থাকার বিষয়টি নির্বাচন কমিশনের নিজস্ব বিষয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস জানতে চাইলে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মঙ্গলবার (১ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ বিষয়ে জানতে চান।

জবাবে আইনমন্ত্রী বলেছেন, নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

সচিবালয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, হাইকমিশনারের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমি স্পষ্টভাবে বলেছি—দেশের সরকারপ্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যাপারে আইন করে দিয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। সেখানে সরকারের যে সহযোগিতা লাগবে, সরকার তা করবে। বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে ওনারা কোনও সাজেশন দেননি।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী