স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা ডিসিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১৫:০৭ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৫:৪০

তৃণমূল পর্যায়ের হাসপাতালে স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে ডিসিদের তদারকি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালেও ডিসিদের ভিজিট বাড়াতে বলা হয়েছে। ফার্মেসিতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। লাইসেন্স ছাড়া কোনও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক চলবে না বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিসি সম্মেলনে এসব নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের এই ডিসি সম্মেলন হচ্ছে। মঙ্গলবার শুরু হওয়া সম্মেলনের শেষ দিন আজ। ৬৪ জেলার ডিসি এবং আট বিভাগীয় কমিশনার এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, ভেজাল খাবার, দুষিত পানি এসব বন্ধে ডিসিদের অভিযান করার কথা বলা হয়েছে। খেজুরের রস সরাসরি না খাওয়া, পাখির খাওয়া ফল না খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যখাত নিয়মের মধ্যে আনার কাজ স্বাস্থ্য মন্ত্রণালয় একা করতে পারবে না। সবাই মিলে কাজ করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ের (পিএমও) শাপলা হলে তিন দিনব্যাপী বার্ষিক জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকদের খাদ্য উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা গ্রহণসহ ২৫টি নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি। দ্বাদশ সংসদীয় নির্বাচনের আগে এটাই এই সরকারের শেষ ডিসি সম্মেলন।

আরও পড়ুন- 

ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৫ নির্দেশনা

সীমান্তের ৮ কিলোমিটারের বাইরে বিজিবির গুলিবর্ষণ: নির্বাহী তদন্ত চায় প্রশাসন

ডিসি সম্মেলন ২৪ থেকে ২৬ জানুয়ারি

ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার, আলোচ্যসূচিতে ২৪৫ প্রস্তাব

ডিসিদের যেসব নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

কোন মাধ্যমে গুজব বেশি ছড়াচ্ছে, ডিসিদের খোঁজার নির্দেশ তথ্যমন্ত্রীর

/এসআই/এফএস/
সম্পর্কিত
ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেফতার
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সরকারি হাসপাতালে বেড পেতে ১ হাজার টাকা ঘুষ, মেঝেতে থাকতে ৫০০ টাকা
এক সরকারি হাসপাতালে হঠাৎ দুদকের অভিযান, যেসব জালিয়াতি ধরা পড়লো
সর্বশেষ খবর
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
রংপুর প্রেস ক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
রংপুর প্রেস ক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
২০২৬ সালে জেন জি ও জেন আলফার জনপ্রিয় ১০ স্ল্যাং শব্দ, অর্থ জানেন?
২০২৬ সালে জেন জি ও জেন আলফার জনপ্রিয় ১০ স্ল্যাং শব্দ, অর্থ জানেন?
আগামীকাল চুক্তি, থার্ড টার্মিনাল নিয়ে ব্রিফিংয়ে যা বললেন বেবিচক চেয়ারম্যান
আগামীকাল চুক্তি, থার্ড টার্মিনাল নিয়ে ব্রিফিংয়ে যা বললেন বেবিচক চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল