সকাল ৯টায় অফিসে আসতে সরকারি কর্মকর্তাদের আবারও নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৪

মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে আসতে হবে, একই সঙ্গে সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে অবস্থান করা বাধ্যতামূলক। দুই দফা এমন নির্দেশনা দেওয়ার পরও মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তাই তা মানছেন না। তারা নিজের মতো করে অফিসে আসছেন এবং অফিস ত্যাগ করছেন। এতে জনসাধারণকে দেওয়া সেবা বাধাগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে সরকারি কাজের গতিও কমে যাচ্ছে। বিষয়টি সরকারের সংশ্লিষ্টদের ক্ষুব্ধ করেছে।  

এমন পরিস্থিতিতে নির্দিষ্ট সময় সকাল ৯টায় অফিসে এসে কমপক্ষে ৪০ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসকক্ষে অবস্থান করার তাগিদ দিয়ে ফের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ চিঠি পাঠানো হয়।

এর আগে ২০১৯ সালের ২৭ আগস্ট এবং ২০২১ সালের ১০ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসার পর ৪০ মিনিট কক্ষে অবস্থান করার নির্দেশনার চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনা বারবারই তারা উপেক্ষা করেছেন।

এ অবস্থায় সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জনস্বার্থে আবশ্যিকভাবে সকাল ৯টায় অফিসে আসতে বলা হয়েছে। পাশাপাশি ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের পরবর্তী কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানানো হয় নতুন এই চিঠিতে।

জানা গেছে, সম্প্রতি পাঠানো চিঠিতে আগের নির্দেশনার কথা জানিয়ে বলা হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া অফিসকক্ষে অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ের দফতরসমূহের কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি যথাসময়ে অফিসকক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিক যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতি শ্লথ হয়।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম