সংলাপের প্রস্তাব দিয়ে আ.লীগকে যুক্তরাষ্ট্রের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১২:৩৮আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৭:২৭

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরাজমান সংকট দূর করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এই চিঠি হস্তান্তর করেন।

পরে পিটার হাস সাংবাদিকদের বলেন, আমরা চাই বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। দেশে চলমান সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত বলে তিনি জানান।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া সংলাপের চিঠি নিয়ে পারলে আজই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। দলের সহকর্মীদের সঙ্গে আলোচনা না করে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, নিঃশর্ত সংলাপের আলোচনা বিএনপিকে দেওয়া হয়েছিল কিন্তু তারা শর্ত জুড়ে দিয়েছিল। যেকোনও সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানতে পেরেছি। সুতরাং সময় পেরিয়ে গেছে। সংলাপ হলে কাউকে বাদ দিয়ে সম্ভব নয়। এই সময়ে সংলাপ সম্ভব কিনা, সেটাই বিষয়।

/এসআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান