এনআইডি’র কাজ যুক্ত হলো স্বরাষ্ট্রের রুলস অব বিজনেসে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১৮:৫১আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৮:৫১

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এ সংশোধন আনা হয়েছে। রুলস অব বিজনেসের মন্ত্রণালয় ও বিভাগের কার্যাবলী অংশে (সিডিউল-২) নতুন একটি কার্যক্রম যুক্ত করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বাংলাদেশের নাগরিকের পরিচয় নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড তৈরি ও প্রদান, জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য কাজ সুরক্ষা সেবা বিভাগের আওতায় পরিচালিত হওয়ার কথা বলা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ যে তারিখে কার্যকর হবে এই প্রজ্ঞাপনও সেই তারিখে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন-

ইসি থেকে এনআইডি সেবা স্বরাষ্ট্রে নিতে বিল পাস

এনআইডি’র সব কাজ যাচ্ছে স্বরাষ্ট্রে, খসড়া অনুমোদন

এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে: ইসি অখুশি নয়, কর্মকর্তারা ক্ষুব্ধ

‘এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে আন্তসম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে’

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক