মন্ত্রিপরিষদের তিন সদস্য ও প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ১৯:০১আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৮:৪৮

মন্ত্রিপরিষদের টেকনোক্রেট তিন সদস্য এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা পদত্যাগ করেছেন। রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

টেকনোক্র্যাট দুই মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন—ড. গওহর রিজভী, ড. মসিউর রহমান ও ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান সংসদ সদস্য হওয়ায় তিনি পদত্যাগ করেননি।

মোস্তাফা জব্বার বলেছেন, বিষয়টি কেবিনেটে খোঁজ নিন। আমি ২০১৮ সালের কাহিনিটা বলতে পারি। তা হলো, সে সময় আমাদের পদত্যাগ করতে বলা হলো। আমরা পদত্যাগপত্র পাঠিয়ে দিলাম। রাষ্ট্রপতি তা গ্রহণ করলেন। তখন থেকে আমরা ইনঅ্যাক্টিভ হয়ে গেলাম। এবারও তা-ই হবে।

প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান জানান, তিনি পদত্যাগ করেছেন। মন্ত্রিপরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যারা সংসদ সদস্য নন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।

কেবিনেট সচিব মাহবুব হোসেন বলেন, সরকারের মন্ত্রিসভার তিন সদস্যের পদত্যাগপত্র পেয়েছি। তারা হলেন— ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। উনারা টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন এমন) কোটায় নিয়োগ পাওয়া।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার মধ্যে সালমান এফ রহমান এমপি ছাড়া বাকি পাঁচ জনের মধ্যে তিন জনের পদত্যাগপত্র পেয়েছি। তারা হলেন— ড. মসিউর রহমান, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও ড. গওহর রিজভী। তারিক আহমেদ সিদ্দীক ও সজীব আহমেদ ওয়াজেদের পদত্যাগপত্র পাইনি। এই দুইজন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়োগ পাওয়া এবং উনারা অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক পদত্যাগপত্র গৃহীত না হবে ততক্ষণ পর্যন্ত উনারা নিজ দফতরের রুটিন দায়িত্ব পালন করবেন।

/এসআই/এফএস/এমএস/এমওএফ/    
সম্পর্কিত
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকি ও পুনর্বাসন পরিকল্পনার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত 
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান