অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করলো কমনওয়েলথ প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ২০:২৩আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২০:২৫

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথ প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ নভেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমনওয়েলথের চার জন প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনের প্রয়োগ এবং বিচার বিভাগের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বিদ্যমান আইন, নির্বাচনে জুডিশিয়ারি কী কাজ করে, কী সমস্যা হয়, আইনের প্রয়োগ কীভাবে হয়, ইসির কী ক্ষমতা আছে, বিদেশ থেকে নির্বাচনি পর্যবেক্ষকরা কোন আইনে দেশে আসেন—এসব তথ্য জানতে চেয়েছেন তারা। আমি তাদের সেসব বিষয়ে অবহিত করেছি।

এছাড়া আরও নানা বিষয় নিয়েও তারা কথা বলেছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। এ সময় তার সঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি শেখ মোহাম্মদ মোর্শেদ উপস্থিত ছিলেন। 

/বিআই/এফএস/
সম্পর্কিত
জালিয়াতি রোধে অ্যাটর্নি জেনারেল অফিসের পাঁচ নির্দেশনা
‘আদ-দ্বীনের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের পরামর্শে পরবর্তী পদক্ষেপ’
পদত্যাগ করছেন সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের