প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে হাঙ্গেরি ও কিরগিজস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৪, ২০:১৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২০:৪৭

প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হাঙ্গেরি ও কিরগিজস্তান।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবিন তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন এবং শেখ হাসিনা দায়িত্বশীল নীতির মাধ্যমে অঞ্চলের স্থিতিশীলতায় যে অবদান রেখেছেন, তা প্রশংসাযোগ্য। তিনি নিশ্চিত যে শেখ হাসিনার প্রতি নতুন করে বাংলাদেশের জনগণের আস্থা তার সাফল্য অব্যাহত রাখতে সক্ষম হবে।

অরবিন আশ্বাস দেন যে তার সরকার অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যমান থাকা সহযোগিতা আরও গভীর করতে ভবিষ্যতে একটি প্রতিশ্রুতিবদ্ধ উপায়ে কাজ করে যাবে।

তিনি শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত দায়িত্বশীল কর্তব্য পালনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ শুভেচ্ছা বার্তায় বলেন, তিনি বিশ্বাস করেন সরকারপ্রধান শেখ হাসিনার কার্যক্রম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে এবং বাণিজ্য-অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং জনগণের সঙ্গে জনগণের ক্ষেত্রে বহুমুখী কিরগিজ-বাংলাদেশ সহযোগিতার উন্নয়নে অবদান রাখবে।

কিরগিজস্তান ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সহযোগিতা জোরদার করার আশ্বাস দিয়েছেন তিনি।

শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং রাষ্ট্রীয় কাজে সাফল্য কামনা করেন কিরগিজ প্রেসিডেন্ট।

সূত্র: বাসস

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
সর্বশেষ খবর
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার