৫ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩

আগামী পাঁচ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর কর্মপরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকার দলীয় এমপি নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন কর্মী বিদেশে গেছেন কাজের জন্য। ২০২৩ সালে এ সংখ্যা দাঁড়ায় ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জনে।

স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের জবাবে প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। রোহিঙ্গাদের কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার ঝুঁকির মধ্যে নেই। ২০২৩ সালে সৌদি আরবে ৪ লাখ ৯৭ হাজার ৬৭৪, ওমানে ১ লাখ ২৭ হাজার ৮৮৩, সংযুক্ত আরব আমিরাতে ৯৮ হাজার ৪২২ জন, কাতারে ৫৬ হাজার ১৪৮ এবং কুয়েতে ৩৬ হাজার ৫৪৮ জন কর্মী পাঠানো হয়েছে।

আরেক স্বতস্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের জবাবে বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় ১৭৬টি দেশে কর্মী পাঠানো হচ্ছে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
রাশিয়ার যুদ্ধে আটকা ৩০ বাংলাদেশিকে সুস্থ অবস্থায় ফেরত চান স্বজনরা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম