ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চোর সন্দেহে এক যুবককে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তারা তো (শিক্ষার্থী) সবচেয়ে শিক্ষিত। একজন অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কারও অধিকার নেই। ’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতরে এক মতবিনিময় সভা শেষে এ আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক এমন ‘মব জাস্টিস’ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। অপরাধী হলেও ওই ব্যক্তিকে আইনের হাতে তুলে দিতে হবে।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। শাহবাগ থানায় এ ঘটনায় মামলা করা হয়েছে।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মতবিনিময় সভায় পুলিশ বিভাগের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে বাহিনীটির সদস্যদের জনবান্ধব হয়ে ওঠার পরামর্শ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, তাদের মনটাকে উজ্জীবিত করে, তারা কীভাবে তাদের পুরনো গৌরব ফিরে পায়; সে বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনবান্ধব পুলিশ কথাটা শুধু কাগজ-কলমে নয়, বাস্তবেও যেন এটা রুপান্তরিত হয়; সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্রাফিক কন্ট্রোল, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি প্রভৃতি বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাধারণ জনতা যেন কোনোভাবেই হেনস্তার শিকার না হয়, সেদিকে পুলিশকে লক্ষ্য রাখতে হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘এখন পুলিশ বাদি হয়ে মামলা দিচ্ছে না, ভুক্তভোগীরাই মামলা করছেন; এটা ইতিবাচক।’

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান