সেন্টমার্টিনের পর্যটন নিয়ন্ত্রণে কমিটি, দেওয়া হয়েছে দিকনির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৪, ০০:৩৮আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০০:৩৮

সেন্টমার্টিনের পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন করেছে সরকার। একইসঙ্গে কক্সবাজার থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপগামী জাহাজ চলাচল নিয়ে দেওয়া হয়েছে কিছু দিকনির্দেশনা। এসব বিষয়ে গত ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমানের সই করা পৃথক অফিস আদেশ জারি হয়েছে।

ছয় সদস্যের কমিটিতে রয়েছেন– টেকনাফ ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় অথবা ট্যুরিজম বোর্ডের কক্সবাজার প্রতিনিধি, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কক্সবাজার প্রতিনিধি, কোস্টগার্ডের কক্সবাজার প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশ-কক্সবাজারের প্রতিনিধি এবং পরিবেশ অধিদফতর-কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক।

সেন্টমার্টিন দ্বীপ (ফাইল ছবি)

চিঠিতে কমিটির কর্মপরিধি হিসেবে বলা হয়েছে, জাহাজ ছাড়ার বা এন্ট্রি পয়েন্টে শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রস্তুত করা অ্যাপস হতে সংগ্রহ করা ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করা, পর্যটক এবং অনুমোদিত জাহাজে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্যাদি বা পণ্য (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অনুমোদিত তালিকা অনুযায়ী) পরিবহন না করার বিষয়টি নিশ্চিত করা, পর্যটকরা কোন হোটেলে অবস্থান করবেন তা লিপিবদ্ধ করা এবং রেজিস্টার সংরক্ষণ, জাহাজ ছাড়ার পয়েন্টে এবং সেন্টমার্টিনে এন্ট্রি পয়েন্টে পর্যটকদের জন্য করণীয় এবং বর্জনীয় বিষয়ে বিলবোর্ড স্থাপন, পরিবেশ অধিদফতরের কক্সবাজার জেলা অফিস সার্বিক যোগাযোগ ও সমন্বয় করবে এবং কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
পর্যটন অর্থনীতি বদলে দিতে পারে বাংলাদেশ
বর্ষার ছুটি কাটুক বৃষ্টিহীন প্রকৃতির মাঝে, ভ্রমণ তালিকায় রাখুন এসব স্থান
দুর্গম পর্যটন স্থানে যাওয়ার পথে সাঙ্গু নদে নৌকা উল্টে পর্যটক নিখোঁজ
সর্বশেষ খবর
নিজের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, দায় নিলেন আনচেলত্তি
নিজের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, দায় নিলেন আনচেলত্তি
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়