১৫ বছরে এডিপি-উন্নয়ন প্রকল্পের ২৪ বিলিয়ন ডলার গেছে চাঁদাবাজি-ঘুষ বাণিজ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ নভেম্বর ২০২৪, ১৯:৪৬আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৯:৪৬

শেখ হাসিনার শাসনামলে গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা ৬০ বিলিয়ন ডলারের মধ্যে ২৪ বিলিয়নই (টাকার অঙ্কে প্রায় ১.৬১-২.৮ লাখ কোটি টাকা) রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং বাজেট বৃদ্ধিতে হারিয়ে গেছে বলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সূত্রে জানা গেছে।

আগামীকাল (১ ডিসেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। এর পর দিন সোমবার (২ নভেম্বর) সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

কমিটির একটি সূত্র জানিয়েছে, এ ধরনের হস্তক্ষেপের কারণে এস আলম গ্রুপ ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলো সন্দেহজনক পরিস্থিতিতেও বিপুল পরিমাণ ঋণ নিয়ে গেছে।

কমিটি আরও জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ও দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থার তথ্য প্রকাশ করেনি, প্রকৃত পরিসংখ্যানের চেয়ে তা কমিয়ে প্রকাশ করেছে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক অনুষ্ঠানে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, ‘শ্বেতপত্রে বেশ কয়েকটি অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয় উল্লেখ করা হবে। বিশেষ করে, ব্যাংকিং খাতের অবস্থা এবং আওয়ামী সরকারের আমলে গত ১৫ বছরে দেশের বাজার থেকে যেভাবে পুঁজি হারিয়েছে তার উল্লেখ থাকবে ওই প্রতিবেদনে।’

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া বাজেটের সুফল মিলবে না: দেবপ্রিয় ভট্টাচার্য
চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী
চাঁদাবাজ কারা জানালেন বিরোধীদলীয় নেতা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের