আরও বেশি বাংলাদেশি কর্মী নিতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯

ভিসা পদ্ধতি সহজ করাসহ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধাদক্ষ জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ আহ্বান জানান।

এর আগে সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।

রাশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি  মো. সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে।’ বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার কথা উল্লেখ করে তিনি ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ প্রকল্পের কাজ সময়মতো সমাপ্তির তাগিদ দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে রাশিয়ায়  উচ্চশিক্ষার আরও বেশি সুযোগ পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে রাশিয়া।

এসময় বাংলাদেশ রাশিয়া থেকে গম ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ আমদানি করে উল্লেখ করে রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় দু’দেশকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন  দায়িত্ব পালনে  রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা  কামনা করেন।

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান