চলতি মাসেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৯

নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চলতি মাসেই পদত্যাগ করতে পারেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই একথা জানিয়েছেন, দল গঠনের প্রক্রিয়ায় যোগ দিতে কয়েকদিনের মধ্যেই তিনিসহ উপদেষ্টা হিসেব দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরাও পদত্যাগের ঘোষণা দিতে পারেন। 
 
সরকারি চাকরিতে ‘কোটা ব্যবস্থা’ সংস্কারের দাবিতে আন্দোলন থেকে দানা বাঁধা আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরির লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীরা গঠন করেন ‘জাতীয় নাগরিক কমিটি’। তাদের উদ্যোগেই গঠন হচ্ছে নতুন রাজনৈতিক দল। আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি ফেব্রুয়ারি মাসেই। 
  
একাত্তর টিভিকে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্রদের বা গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে অংশ নিতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। আমি আগেই বলেছিলাম, সেই দলে আমি যেতে চাইলে সরকার থেকে পদত্যাগ করবো। আমরা চিন্তাভাবনা করছি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি। যদি মনে করি, সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করা বেশি জরুরি। মনে হয় আমি সরকার ছেড়ে দেবো এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হবো।’

ঘোষণা এসেছে দলটি এ মাসেই হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আর কয়েকদিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন।’ রাজনৈতিক দল গঠন আর ভোটের রাজনীতি যে ভিন্ন বিষয়, তা জেনেই তারা মাঠে নামছেন বলেও জানান নাহিদ ইসলাম।

/ইউএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে নাহিদ ইসলামের শুভেচ্ছা বিনিময়
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম