জাতিসংঘ মহাসচিবের সফর ঘিরে জমায়েতে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ১৬:৫২আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৮:০৬

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় আসছেন। এটি আমাদের জন্য খুবই সম্মানের বিষয়। এটি গুরুত্বপূর্ণ একটি ট্যুর। এই ট্যুরকে সামনে রেখে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনও ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধের সিদ্ধান্তটা এসেছে। 

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে সলিডারিটি প্রকাশ করবেন। রোহিঙ্গাদের যে মানবিক সহায়তা কমে গেছে, সে বিষয় নিয়ে তার সঙ্গে যথেষ্ট আলাপ হবে। ’

তিনি বলেন, ‘মাগুরার শিশুটির মৃত্যুর খবরে আমরা খুবই শোকাহত। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, শিশুটিকে বাঁচানোর জন্য। আমাদের চিকিৎসকরা প্রাণান্তকর চেষ্টা করেছেন। যারা এ ঘটনায় অভিযুক্ত, তাদের সবাইকেই গ্রেফতার করা হয়েছে। আজ প্রধান উপদেষ্টা নিজে নির্দেশ দিয়েছেন, তাদের খুব দ্রুত যাতে বিচারের আওতায় আনা হয়।

প্রসঙ্গত, সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনও প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

/এসও/আরকে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অতিরিক্ত দাবির’ অভিযোগ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’
গুজবে কান দেবেন না, প্রধানমন্ত্রীর ‘ভারত সফর’ প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী