সংস্কার বিষয়ে আপত্তি নয়, মতামত দিয়েছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৬:৪১আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৬:৪১

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এনআইডি অধীনে রাখাসহ একগুচ্ছ প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে কোনও বিষয়ে আপত্তি নয় বরং মতামত জানানো হয়েছে বলে উল্লেখ করেছে ইসি।

সোমবার (১৭ মার্চ) ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজকে চিঠি দিয়েছি। ইসির ক্ষমতা খর্ব হয়েছে বলেই মতামত দিয়েছি। কমিশনের ভিন্নমত প্রকাশের সুযোগ রয়েছে, তাই আমরা আমাদের অবস্থান জানিয়েছি।’

এনআইডি ইসির অধীনে থাকা উচিত বলে মত দিয়ে আখতার আহমেদ বলেন, ‘২০০৭ সাল থেকে এনআইডি ব্যবস্থাপনায় আমাদের অভিজ্ঞতা ও দক্ষতা তৈরি হয়েছে। এটি অন্য সংস্থার অধীনে নেওয়ার চেয়ে কীভাবে আরও শক্তিশালী ও বহুমুখী করা যায়, তা নিয়ে ভাবা উচিত। বর্তমানে ১৮৩টি প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছি, যা এনআইডির কার্যকারিতা প্রমাণ করে।’

ভোটার ও নির্বাচনী আসন নিয়ে তিনি বলেন, ‘জনসংখ্যা পরিবর্তনের ফলে শহরমুখী আসন সংখ্যা বাড়ছে। বরং জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও আঞ্চলিক অখণ্ডতা বিবেচনায় আসন পুনর্বিন্যাস হওয়া উচিত।’

ফলাফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফিকেশন দেওয়ার প্রস্তাব নিয়ে ইসি সচিব বলেন, ‘এটির প্রয়োজন নেই। নির্বাচনী ফলাফল গেজেট প্রকাশের মাধ্যমেই চূড়ান্ত হয়ে যায়। অতিরিক্ত কোনও মেকানিজম যুক্ত করার যৌক্তিকতা নেই।’

ইসির দায়বদ্ধতা ও শাস্তির বিষয়ে তিনি বলেন, ‘ইসির শাস্তির ব্যবস্থা আগেও ছিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা অন্যান্য প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হয়। তবে নির্বাচন শেষের পাঁচ বছর পর কেউ অভিযোগ করলে তখন শাস্তির জন্য আদালতে দৌড়ানো কতটা বাস্তবসম্মত?’

সংস্কার কমিশনে পাঠানো চিঠিতে আপত্তি জানিয়েছে কিনা প্রশ্নে ইসি সচিব বলেন, ‘আপত্তি শব্দটি যথাযথ নয়। আমরা আমাদের মতামত দিয়েছি, যা আপত্তির চেয়ে ভিন্ন। ইসি শুধু তার ভিন্নমত প্রকাশ করেছে।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম