‘সব জাতি-গোষ্ঠীর মানুষ একসঙ্গে নববর্ষ উদযাপন করছি, এটা আনন্দের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ১২:৪১আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৫:০৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটা খুবই আনন্দের বিষয় যে, সবাই একত্রিত হয়ে, সব জাতি-গোষ্ঠীর মানুষ একসঙ্গে নববর্ষ উদযাপন করছি।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর রমনা পার্কে বর্ষবরণের উৎসবের ফাঁকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

শফিকুল আলম বলেন, আজ রমনার বটমূলে সবার মিলনমেলা। আমরা সবাই সকাল থেকেই খুব আনন্দে আছি। একটা নতুন বর্ষকে বরণ করছি। আমাদের এবার খুব ইচ্ছা ছিল, সব জাতি-গোষ্ঠী, আমাদের বাংলাদেশে যারা আছেন, পাহাড়ি ভাই-বোন বা সমতলের ভাই-বোন, সবাই মিলে এবারের নববর্ষকে বরণ করবো। তারা বিজু করেছেন, বৈসু করেছেন, সাংগ্রাই করেছেন, আমরা বৈশাখ করছি। একসঙ্গে সবাই মিলে বর্ষবরণ করছি। সকাল ৬টা থেকে খুবই সুন্দর গান হচ্ছে, কবিতা হচ্ছে, খুবই নির্মল পরিবেশ।

তিনি বলেন, আমরা আশা করছি, বাংলাদেশের অশুভ পরিবেশ, জরা দূর হোক; বাংলাদেশ উত্তরোত্তর উন্নত হোক। আমাদের ইচ্ছা ছিল, সমতল ও পাহাড়ের জাতি-গোষ্ঠী সবাই মিলে একসঙ্গে মিলে আনন্দ করবো, আনন্দ ভাগাভাগি করবো। এটা হয়েছে।

নতুন বছরে নিজের প্রত্যাশার কথা জানিয়ে প্রেস সচিব বলেন, নতুন বছরটাও ভালো কাটুক। আমরা যেগুলো পরিকল্পনা করেছি, দেশে আরও কর্মক্ষেত্র তৈরি হোক, বাংলাদেশ বিশ্বের ইকোনমিক হাব হিসেবে তৈরি হোক এবং আমরা আস্তে আস্তে নির্বাচনের প্রস্তুতি নিই, যাতে ভালো একটা নির্বাচন করতে পারি। প্রধান উপদেষ্টা তো বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, আমরা যেন নির্বাচনটা ভালোভাবে করতে পারি।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  
‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’
৪০০ বছরের পুরোনো মেলা, বিনিময় প্রথা কমলেও শুঁটকির বিক্রি রমরমা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের