বিএনপি নেতা আসলাম চৌধুরী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১৮:৫৪আপডেট : ১৬ মে ২০১৬, ০১:১৫

আসলাম চৌধুরী

বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৬ টায় তাকে গ্রেফতার করা হয়। আসলাম চৌধুরীর ভাই আমজাদ হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুড়িল বিশ্বরোড এলাকায় গাড়ি থেকে নামিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ২০১৪ সালে দেশব্যাপী সংঘটিত নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে প্রায় ৩৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলাই তিনি এতদিন পলাতক ছিলেন। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’ এছাড়া, মোসাদের সঙ্গে বৈঠকের খবর আসার পর থেকে বিএনপির এই নেতা নজরদারিতে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞার পর তিনি গা ঢাকা দিয়েছেন। মোসাদ কানেকশনের উপযুক্ত প্রমাণ পেলে যেকোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বলেও জানানো হয়েছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি-উত্তর) শেখ নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।
এদিকে, রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানানো হয়, ইসরায়েলের লিকুদ পার্টির নেতার সঙ্গে বৈঠকের অভিযোগে আসলাম চৌধুরীকে গ্রেফতারের নির্দেশ দেয় সরকার। এর আগে আসলাম চৌধুরীসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পড়ুন:  বিএনপি নেতা আসলাম চৌধুরী গ্রেফতার বৈষম্যমূলক নীতিমালা ও হয়রানি থেকে মুক্তি চান সুপারমার্কেট মালিকরা

সরকার পতনের চক্রান্তের অংশ হিসেবে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের (লিকুদ নেতা) সঙ্গে বৈঠকের খবর প্রকাশ হওয়ার পর আত্মগোপনে রয়েছেন আসলাম চৌধুরী।
গণমাধ্যমে ওই বৈঠকের ছবি প্রকাশের পর গত ৭ মে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় সরকার। এরপর দেশের প্রতিটি বিমানবন্দরে ও স্থলবন্দরগুলোয় সতর্কবার্তা পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন:  বিএনপি নেতা আসলাম চৌধুরী গ্রেফতার পানামা পেপার্সে থাকা বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক

এর আগে ঢাকা নগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ‘মোসাদের সঙ্গে বৈঠকের খবর আসার পর থেকে বিএনপির এই নেতা নজরদারিতে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞার পর তিনি গা ঢাকা দিয়েছেন। তবে তিনি দেশেই রয়েছেন। মোসাদ কানেকশনের উপযুক্ত প্রমাণ পেলে যেকোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বিএনপির এই নেতা।’
সম্প্রতি ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেনদি এন সাফাদি ভারত সফর করেন। সেখানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে তার বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ সম্পর্কে নানা মন্তব্য করেন সাফাদি। এতে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গ্রুপ ছবি তোলেন সবাই। ওই ছবিতে আসলাম চৌধুরীও রয়েছেন।
এই বৈঠকের ছবি ও এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বিএনপির পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
/এআরআর/এপিএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ার বিপক্ষে ড্র বা জয় পেলে দারুণ হবে: বাংলাদেশ  কোচ
মালয়েশিয়ার বিপক্ষে ড্র বা জয় পেলে দারুণ হবে: বাংলাদেশ  কোচ
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো সেই কিশোরকে
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো সেই কিশোরকে
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
নিউ ইয়র্কের মঞ্চে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট
নিউ ইয়র্কের মঞ্চে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়