ভিসির বাসার সামনে ছাত্রলীগের অবস্থান, ক্যাম্পাস থমথমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ১১:০০আপডেট : ১২ মার্চ ২০১৯, ১১:৪৪

 

ভিসির বাসভবনের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফল কারচুপির অভিযোগ এনে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের (ভিসি)  বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।  মঙ্গলবার (১২ মার্চ) সকালে প্রথমে ছাত্রলীগের কর্মীরা ভিসির বাড়ির সামনের সড়কে মানববন্ধন করেন। পরে তারা সেখানে রাস্তার ওপরে  অবস্থান নেন।  ভিসির বাসভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। বিশ্ববিদ্যালয় এলাকায়   থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে মঙ্গলবার সকালে ক্যাম্পাসের কয়েকটি জায়গায় রাস্তার ওপরে বিচ্ছিন্নভাবে টায়ার জালিয়ে প্রতিবাদ জানান ছাত্রলীগের কর্মীরা। তারা বলছেন, ‘নির্বাচন সুষ্ঠ হলেও ফল কারচুপি করা হয়েছে। আমরা এই ফল প্রত্যাখ্যান করছি।’

এদিকে, নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সোমবার ছাত্রলীগ ছাড়া অন্যান্য প্যানেলের প্রার্থীরা  মঙ্গলবার ঢাবিতে ছাত্র ধর্মঘট আহ্বান করেছিল। সরেজমিন দেখা গেছে, ধর্মঘট নয়, তবে ক্লাস বর্জন চলছে। বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশের মুখে প্রতিটি গেট  বন্ধ করে দিয়ে গাড়ি ও সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

ক্যাম্পাসে ছাত্রলীগের মানববন্ধন নির্বাচনে বিজয় একাত্তর হল সংসদে সদস্য পদে বিজয়ী রেজাউল রায়হান বলেন, ‘চক্রান্ত করে ফল কারচুপির মাধ্যমে ভিপি পদ দেওয়া হয়েছে। স্বাধীনতাবিরোধীদের বিজয়ী করতে চক্রান্ত করা হয়েছে। এই ফল মানি না।’

বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলেও ফল কারচুপি করা হয়েছে। এই ফল প্রত্যাখ্যান করছি।’

টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগ কর্মীদের প্রতিবাদ সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন ভিসি ড. মো. আখতারুজ্জামান। নুরকে ভিপি ঘোষণার পর সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সেখানে ‘ফল মানি না’ বলে স্লোগান দেন। এছাড়া, ‘নুরের চামড়া তুলে নেবো আমরা’, ‘ভুয়া ভুয়া’ বলেও স্লোগান দেন। এসময় অডিটোরিয়ামে হট্টগোলের সৃষ্টি হয়। পরে তারা ভিসির বাসভবনের সামনে মিছিল নিয়ে জড়ো হন।

আরও পড়ুন:

ঢাবিতে চলছে ক্লাস বর্জন
ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস রাব্বানী

শোভনের চেয়ে ১৯৩৩ ভোট বেশি পেলেন নুর

পাঁচটি ছাত্রী হলের চারটিতেই ভিপি স্বতন্ত্র প্রার্থীরা

প্রহসনের নির্বাচন মানি না, স্লোগান ছাত্রলীগের

নুরকে ভিপি ঘোষণার পর ছাত্রলীগের বিক্ষোভ (ভিডিও)

প্রশাসন তৎপর থাকায় নির্বাচিত হতে পেরেছি: ফজিলাতুন্নেছা হল ভিপি

লিটন নন্দী-নুরুর বিরুদ্ধে মামলা নিয়ে শাহবাগ থানার লুকোচুরি!

‘নীল নকশার নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ (ভিডিও)

প্রবেশ গেটের নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে: ভিপি প্রার্থী মোস্তাফিজ

ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্রলীগ ছাড়া শঙ্কিত সবাই

সিল মারা ব্যালট উদ্ধার, কুয়েত মৈত্রী হলে ভোট স্থগিত

এক ঘণ্টা দেরিতে রোকেয়া হলের ভোটগ্রহণ শুরু
প্রথম ভোট দিতে সময় লেগেছে ৪ মিনিট
ডাকসু নির্বাচনে ভোট শুরুর আগেই লাইন

ডাকসুর ভোটগ্রহণ শুরু 

 

 

 

/এসএমএ/এসএসএ/এপিএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে