মসজিদে বিস্ফোরণ: চিকিৎসাধীন পাঁচ জনের অবস্থাই আশঙ্কাজনক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২০, ১৪:২২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৪

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে আহত হন প্রায় ৪০ জন। এর মধ্যে ৩৭ জনকে আনা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে মারা গেছেন ৩১ জন, এক জন হাসপাতাল ছেড়ে বাড়ি চলে গেছেন। বাকি পাঁচ জন ইন্সটিটিউটের আইসিইউ-য়ে ( নিবিড় পরিচর্যা কেন্দ্র)  চিকিৎসাধীন আছেন। তাদের পাঁচ জনের কেউ শঙ্কামুক্ত না বলে জানান ইন্সটিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম।

প্রসঙ্গত, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নাত ও অন্য নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় সবাই দগ্ধ হন। এদের ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। শুরু থেকেই সবার অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানান চিকিৎসকরা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

আজ শুক্রবার ( ১১ আগস্ট) চিকিৎসাধীনদের বিষয়ে জানতে চাইলে ডা. হোসাইন ইমাম বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৩৭ জনের মধ্যে মাত্র একজনকে আমরা হাসপাতাল থেকে রিলিজ দিতে পেরেছি। বাকি ৩৬ জনের মধ্যে ৩১ জন ইতোমধ্যে মারা গেছেন। আর পাঁচ জন আইসিইউতে আছেন। তাদের কেউ শঙ্কামুক্ত নন, সবার শ্বাসনালী পুড়ে গেছে।‘

ডা. হোসাইন ইমাম জানান, ৫০ শতাংশ পুড়ে যাওয়া ৫৫ বছরের শেখ ফরিদ, ৩০ শতাংশ পুড়ে যাওয়া ২৪ বছরের কেনান হোসেন বাপ্পী, ২৫ শতাংশ পুড়ে যাওয়া ৩৯ বছরের আমজাদ, ২২ শতাংশ পুড়ে যাওয়া ১৮ বছরের সিফাত এবং ৪৭ শতাংশ পুড়ে যাওয়া নিয়ে ৪০ বছরের আব্দুল আজিজ আইসিইউতে রয়েছেন। আর এই পাঁচ জনের মধ্যে শেখ ফরিদ এবং আব্দুল আজিজের অবস্থা বেশি আশঙ্কাজনক।

আরও পড়ুন- 

মসজিদে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২৯

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ জন সাময়িক বরখাস্ত 

পরিবার প্রতি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চাইলেন মসজিদে নিহতদের স্বজনরা

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: গণশুনানি শুরু

মসজিদে বিস্ফোরণ: তিতাসের লাইনে মিলেছে লিকেজ

গ্যাস পাইপলাইনে ৬টি ছিদ্র, মসজিদ কমিটির ওপর দায় চাপালো তিতাসের তদন্ত কমিটি

 

 

 

/জেএ/এফএস/
সম্পর্কিত
প্রথম দিনেই জুলাই জাদুঘরে ঢুকতে বিশৃঙ্খলা, দর্শনার্থীদের ক্ষোভ 
স্বাভাবিক হচ্ছে গ্যাসের চাপ
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
সর্বশেষ খবর
অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা
অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা
খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে
খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে
তনু হত্যা মামলার আসামি সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
তনু হত্যা মামলার আসামি সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
স্বর্ণ খাতকে বৈধ ও জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ
স্বর্ণ খাতকে বৈধ ও জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ
সর্বাধিক পঠিত
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে