কোটা সংস্কার দাবি মেনে নিন: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ০৫:২৪আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ০৫:২৬

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, ছবি- সংগৃহীত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সোমবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি  এ দাবি জানান।

বিবৃতিতে  মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বর্তমানে প্রচলিত ৫৭ শতাংশ কোটা প্রথা সম্পূর্ণ অযৌক্তিক।  তাই এটাকে কমিয়ে ১০ শতাংশ করাই যুক্তিযুক্ত। তাহলে মেধার যথাযথ মূল্যায়ন হবে।’

আরও পড়ুন: কবি সুফিয়া কামাল হলের ঘটনা সম্পর্কে ঢাবি ভিসি যা বললেন (ভিডিও)

মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে বিনা উসকানিতে পুলিশ ও ছাত্রলীগ ক্যাডাররা বর্বরোচিত আক্রমণ চালিয়েছে।  সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা বেশ কিছুদিন যাবৎ আন্দোলন করছে। যে কোনও ব্যক্তি বা সংগঠন তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনও বিষয়ে নিজেদের বঞ্চিত মনে করলে, তা থেকে প্রতিকার পাওয়ার জন্য সোচ্চার হবেন; এটাই গণতান্ত্রিক অধিকার।’

/সিএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম