ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত ‘স্মৃতির মিনার’

ঢাবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫২

 আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতির মিনারে নামবে লাখো মানুষের ঢল। বৃহস্পতিবার রাতে ঘড়ির কাঁটা ঠিক যখন ১২টা বেজে ১ মিনিট হবে, তখন-ই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের শহীদ মিনারে ফুল দিয়ে মানুষ স্মরণ করবে ভাষা শহীদদের। ভাষা শহীদদের স্মরণে ইতোমধ্যে প্রস্তুতির কাজও শেষ হয়েছে। রঙ আর আলপনায় সেজেছে কেন্দ্রীয় শহীদ মিনারের পুরো এলাকা। নিরাপত্তা জোরদার করতে দুপুর থেকেই ওই এলাকায় টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

দিবসটি পালনে মাসব্যাপী কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজক কমিটি। আয়োজকরা বলছেন, শহীদ মিনারের সাজসজ্জার কাজ শেষ হয়েছে। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত। চার স্তরের নিরাপত্তার মধ্যে পালিত হবে অমর একুশের অনুষ্ঠান।

 জানা যায়, ২১ ফেব্রুয়ারির দিন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পুরো এলাকা থাকবে সিসিটিভির আওতায়। নিরাপত্তার পাশাপাশি অগ্নিনির্বাপণের ব্যবস্থাও থাকবে। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিদেশি অতিথি এবং কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। যেকোনও ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন।

 এদিকে, সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে শহীদ মিনারসহ আশপাশের রাস্তার দেয়ালে নতুন রঙ করা হয়েছে। মিনারের চারপাশে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মিনার প্রাঙ্গণ আলপনা এঁকে বেদিসহ সংলগ্ন এলাকা রঙের তুলিতে সাজিয়েছেন। সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাস বা আইডি কার্ড ছাড়া প্রবেশ নিষিদ্ধ থাকবে।

 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ শহীদ মিনারে যাতায়াতের জন্য একটি রুট ম্যাপ তৈরি করেছে। এসব এলাকায় যাতায়াতের পথচারীদের রুট-ম্যাপ অনুসরণ করতে বলা হয়েছে।

 অমর একুশে উদযাপন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ। সবাইকে সুশৃঙ্খলভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আহবান জানাচ্ছি।’

 

/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের