কমিউনিস্ট নেতা সামাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ১৬:৪৯আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৭:৪৯

কমিউনিস্ট নেতা সামাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক ডা. এম. এ. সামাদের বিরুদ্ধে তার মালিকানাধীন ফ্ল্যাটের ভাড়াটিয়ার দায়ের করা মামলাকে মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সামাদের বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন। যিনি এই মামলার বাদী, তিনি সামাদের নিজস্ব মালিকানাধীন শান্তিনগরের অবস্থিত ফ্ল্যাটের ভাড়াটিয়া। ভাড়াটিয়া বিগত পাঁচ মাস ধরে ভাড়া পরিশোধ করেন না। সামাদ ভাড়া পরিশোধ করতে বললে নানা টালবাহানা করেন। পাঁচ মাসের ভাড়া এক লাখ ৩০ হাজার টাকা যাতে দিতে না হয় এবং তিনি যাতে ভাড়া না দিয়ে বাসা ছাড়তে পারেন সেজন্য তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মিথ্যা চুরির মামলা করেন।

বক্তারা দাবি করে বলেন, অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, প্রতারক ভাড়াটিয়ার কাছে পাওনা ভাড়া আদায় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সামছুল হক সরকার, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ডা. সামছুল আলম প্রমুখ।

/এইচএন/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম