জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, কোতোয়ালি থানার ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ১৭:১৫আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৭:২০

কোতোয়ালি থানা ঢাকা ক্রসফায়ারের ভয় দেখিয়ে কাপড় ব্যবসায়ীকে থানা হাজতে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (ওসি) মিজানুর রহমানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক পবিত্র সরকার (৪২), খালিদ শেখ (৪৫), সহকারী উপ-পরিদর্শক শাহিনুর রহমান(৪২), কনেস্টবল মো. মিজান (৫২) ও সোর্স মোতালেব।

সোমবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করেন কাপড় ব্যবসায়ী মো. সোহেল মীর। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা আদেশ পরে দেবেন বলে জানান। আদালত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার অভিযোগ বলা হয়, মামলার বাদী সোহেলকে গত ২ আগস্ট কোতোয়ালি থানা ওয়াজঘাট এলাকায় মামলার আসামিরা গতিরোধ করেন। এরপর আসামিরা তার দেহতল্লাশি করে তার পকেটে থাকা দুই হাজার ৯০০ টাকা নিয়ে যায়। টাকা ফেরত চাইলে জেএমবি বানিয়ে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। পরে তার পকেটে ২১৪ পিস ইয়াবা দিয়ে থানা হাজতে নিয়ে যাওয়া হয়। এরপর খবর পেয়ে পরিবারের সদস্যরা আসলে আসামিরা তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা চাঁদা না পেলে তাকে জেএমবি ও মাদক মামলায় চালান করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা আসামিদের দুই লাখ টাকা দেন। এরপর বাদীকে ননএফআইয়ার মামলা দিয়ে আদালতে চালান করা হয়। এরপর হাজত থেকে বাদী বের হওয়ার পর ঘটনা প্রকাশ করলে ক্রসফায়ারের হুমকি দেন আসামিরা।

ওই ঘটনায় বাদী দণ্ডবিধি আইনের ৪২০/৪০৬/৫০৬/১০৯/৩৪/৩৮৫/৩৮৬/৩৪৭ ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১) (ক) (খ) ধারায় মামলাটি দায়ের করেন।

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের